আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে দুর্ঘটনায় জড়িত শ্রমিকদের মাঝে চেক বিতরণ

আরো খবর

মজিবর রহমান প্রধান:

মেধাবী, অসুস্থ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ। ০২ আগস্ট বুধবার উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মোর্শেদা আক্তার, যুগ্মসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সভাপতি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর প্রত্যাশিত অর্থনৈতিক মুক্তি অর্জনে শ্রমিকদের অবদান অব্যাহত রাখতে তাদের প্রতি আহবান জানান।
পরবর্তীতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও মৃত্যুজনিত সহায়তা খাতে ৩৭ জনের মাঝে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/ ০২ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -