আজ , ।   

সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা

আরো খবর

মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে সম্প্রতি যমুনা নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলের পানিবন্দি ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২১জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের রৌহাদহ বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চন্দনবাইশা ইউপির চেয়ারম্যান মাহমুদুন নবী হিরোর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ ছাদত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী প্রমুখ। এ উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী, বোহাইল, কুতুবপুর, চন্দনবাইশা ইউনিয়নের পানিবন্দি ১৫০০ করে পরিবারের মাঝে এবং হাটশেরপুর, নারচী, সদর, পৌরসভা, ফুলবাড়ী, কামালপুর এবং ভেলাবাড়ী ইউনিয়নের ৫০০ করে পরিবারের মাঝে ১০ কেজি করে চাল মানবিক সহায়তা করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ২৩/এসবি
- Advertisement -
- Advertisement -