আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১, প্রাইভেটকার জব্দ

আরো খবর

প্রতিনিধি সোনারগাঁ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ কেজি গাঁজা সহ সুমন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) ভোর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় মাদক ব্যবহৃত কাজে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মাদারিপুর জেলার কালকিনি থানার কাশিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে সুমন(২৮)। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি অভিযানিক দল কুমিল্লা থেকে প্রাইভেটকারে আসা ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৯ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -