আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দণ্ড

আরো খবর

মো. মহিদ

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী বৃষ্টি আক্তার হত্যার দায়ে স্বামী মো. তারিকুল ইসলামকে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। বুধবার (১৪ জুন) সকালে জেলা দায়রা জজ আদালতে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, সিংগাইর থানার মামলা নং-১৯(৩)২০, জি.আর.নং ৬৮/২০২০ এর ভিকটিম বৃষ্টি আক্তারকে তার স্বামী বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিয়ে আসছিল। গত ২০২০ সালের ৭ মার্চ সকালে স্থানীয় ও পরবর্তীতে আত্মীয়-স্বজনরা দেখতে পান বৃষ্টি আক্তারের লাশ পড়ে আছে। এ ঘটনায় রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিজ্ঞ পি পি অ্যাডভোকেট আব্দুস সালাম ও আসামির পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আলোকিত প্রতিদিন / ১৪ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -