মো: ওসমান গনি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খ্রিস্টানপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে আনা মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকোচা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করেন। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

