আজ , ।   

জামালপুরে প্রতারণার অভিযোগে কথিত কবিরাজ আট*ক, নকশা ও সরঞ্জাম উদ্ধারের দাবি

আরো খবর

বিশেষ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে প্রতারণার অভিযোগে মোহাম্মদ রাজিব উদ্দিন শেখ (২৬) নামে এক কথিত কবিরাজকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। অভিযানের সময় তার কাছ থেকে কথিত কুফরি কালামের নকশা ও এ কাজে ব্যবহৃত একটি সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি-২ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মেলান্দহ উপজেলার সরুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই রাজিব উদ্দিন শেখকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, রাজিব নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাতেন। মানুষের ব্যক্তিগত ও জটিল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আটক রাজিব উদ্দিন শেখ মেলান্দহ উপজেলার সরুলিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা হরমুজ আলী ও মা রাজিয়া বেগম।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি-২।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -