আজ সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরপুরে তীব্র গরমে ক্লান্ত পথচারীদের মাঝে পানি বিতরণ 

আরো খবর

প্রতিনিধি নাগরপুর:

টাঙ্গাইলের নাগরপুরে তীব্র দাবদাহে ক্লান্ত পথচারী, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে মিনারেল পানি বিতরণ করা হয়েছে। ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে সোমবার দিনব্যাপী নাগরপুর বাজারে আসা পথচারী, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে মিনারেল পানি বিতরণ করা হয়। এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে বাজার করতে আসা এক স্কুলশিক্ষক বলেন, রোদে আমরা যারা বাজার করতে এসে শরীর ঘেমে লবণাক্ত পানি বের হওয়ার কারণে ক্লান্তিবোধ করছি, এসময় ডা.এম.এ.মান্নান সাহেব মিনারেল পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় কাজ। মিনারেল পানি বিতরণের বিষয়ে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান গণমাধ্যমকর্মীদের জানান, তীব্র গরমে পথচারী, শ্রমিক ও ব্যবসায়ীদের তৃষ্ণা মেটাতেই এই আয়োজন। সোমবার থেকে বিনামূল্যে পানি ও শরবত খাওয়ানোর এই উদ্যোগ শুরু হয়েছে। যতদিন গরম থাকবে ততদিনই এই কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এই কর্যক্রমের ব্যাপ্তি আরও বাড়বে, ইনশাআল্লাহ। উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি রক্ত গ্রুপিং নির্নয় কর্মসূচি, দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ, মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান, করোনাকালীন মাস্ক বিতরণ, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, রান্না করা খাবার বিতরণ, শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরণ, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

আলোকিত প্রতিদিন/ ৬/০৬/২৩

- Advertisement -
- Advertisement -