প্রতিনিধি, লংগদ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় তিন জুয়াড়িকে আটক করেছে লংগদু থানা পুলিশ। গতকার বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় নিয়মিত টাকা দিয়ে জুয়া খেলার আসর হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকবাল উদ্দিন চৌধুরী র সার্বিক তত্বাবধানে গুলশাখালী ইউনিয়নের রাজনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশসহ একটি টিম ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার সাথে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সাইদুল ইসলাম (৩৮), মো. আকবর হোসেন (৩৫) ও মোঃ জাহের আলী মকবুল (৬০)। সর্ব সাং- ৩ রাজনগর, গুলশাখালী এলাকায় ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দিন চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে লংগদু থানায় জুয়া আইনে মামলা রুজু করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

