নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট সোমবার। দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে । এ বছর বঙ্গমাতার জন্ম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘মহীয়সী বঙ্গমাতার চেতনা-অদম্য বাংলাদেশের প্রেরণা’। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। বাঙালির শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর “৯২তম জন্মদিন”আজ পালিত হয়েছে:
জামি রহমান:
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর “৯২তম জন্মদিন” উপলক্ষে ০৮ আগস্ট ২০২২ তারিখ সকাল ০৯.১৫ মিনিটে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১(এক) মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এরপর সকাল ০৯.৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচকগণ মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বাঙ্গালীর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদানকারী হিসাবে অবিহিত করেন এবং ইতিহাসে তাঁর এই অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে বলেন আমরা আধুনিক হবো, আমরা উন্নত হবো। আমাদের আগামী প্রজন্মের মায়েরা চাঁদে যাবে, সেনা প্রধান হবে। তারা পুরুষদের সাথে সর্বক্ষেত্রে সমভাবে অংশগ্রহণ করবে কিন্তু দিন শেষে অবশ্যই তারা একজন মমতাময়ী মা হবেন, একজন আদর্শ গৃহকর্ত্রী হবেন যেমনটি ছিলেন মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি উপস্থিত শ্রোতাদের অনুরোধ করে বলেন এদেশের প্রত্যেকটি শিশু কিশোর/ভবিষ্যত মায়েরা যেন বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করে সেটি নিশ্চিত করুন। তাহলে তারা বঙ্গবন্ধুর সাথে সাথে মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন কর্ম সম্পর্কে সম্যক ধারণা পাবে এবং এক দায়িত্বশীল মা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত হবে।উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আগত বিভিন্ন সেবাগ্রহীতাগণ।
পরবর্তীতে বাদ আছর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সকল শহিদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
সবুজ সরকার
টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জাপনানো হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে স্থাপিত জনসেবা চত্ত¡রে প্রথমে জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।এরপর টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ তাদের পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাতসহ প্রধামন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ মহিববুল্লাহ হাওলাদার
পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীপালিত হয়েছে। সোমবার ৮ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর । অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মেডিকেল অফিসার সিব্বির আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আসমা সুলতানা যুথী প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবন দর্শন তা এই প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণা দানকারী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়ে ছিলেন।আলোচনা সভা শেষে ৮ জন বেকার যুব মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আতিকুর রহমান খন্দকার:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার ৮ই আগষ্ট ২০২২ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, বেলকুচি উপজেলা মৎস কর্ম কর্তা শামীম রেজা,সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, পৌর আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

