আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নদীর কান্না: শাহীন চৌধুরী

আরো খবর

নদীর কান্না
শাহীন চৌধুরী

এ বঙ্গের নদীরা এখন শুধুই গুমরে কাঁদে
ফারাক্কার কবলে গঙ্গা ভুগে নিদারুণ শ্বাসকষ্টে
শীর্ণ দেহটা অনাহারে শুকিয়ে হাড্ডিসার
বুড়িগঙ্গা আবার মনুষ্যরূপী পশুর মলমূত্রে
পুরেছে উদর সর্বাঙ্গে যার কেবলই দুর্গন্ধ।
এ বঙ্গের নদীরা এখন শুধুই গুমরে কাঁদে
দখলদারের কড়াল ঘ্রাসে প্রতিনিয়ত ক্ষয়ে যায়
হাত পা চোখ মুখ বুকের পাজঁর-
কচুরিপানায় চাপাপরে নরসুন্দা নদী
কতদিন দেখেনি রবির কিরণ বেমালুম গেছে ভুলে
নদীর দুর্দাশায় সবার অলক্ষ্যে হারিয়ে যায়
জারি সারি ভাটিয়ালি এমনকি কবিতার ছন্দ
নদ-নদীর এই জনপদে তাদের দু:খ দেখেনা কেউ
এই নদীই একদা দিয়েছে সভ্যতার নিশানা
শস্য শ্যামল সম্পদ আর অপরূপ বসতবাটি
বন্দরে বাণিজ্যের সোপান সুরম্য অট্টালিকা
তবুও নদী রক্ষায় এক নদীকণ্যা ঘুরে বেড়ায়
নগরে প্রান্তরে কিন্তু হায় কেউ বুঝেনা তার মর্মকথা
এ কোন অদ্ভূত বদ্ধভূমিতে বসতি আমাদের-
তবে কী প্রেম ভালোবাসা কেবলই কাব্যগাথা মাত্র?

 

আলোকিত প্রতিদিন/ দ ম দ

- Advertisement -
- Advertisement -