আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আরো খবর

বিশেষ, প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতিতে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার  রাত আটটার দিকে ঢাকা- বঙ্গবন্ধু মহাসড়কের ৫ নম্বর ব্রিজের কাছে উপজেলার চর ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার সদর উপজেলার সালাইপুর গ্রামের হান্নান মোল্লার ছেলে শাহীন ওরফে স্বাধীন (৩৫) এবং একই এলাকার নুরুল মেম্বারের ছেলে আতিক (২৮) । তারা দুজন সম্পর্কে শালা- দুলাভাই।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শফিকুল ইসলাম বলেন- ওই দুই যুবক মোটর সাইকেলযোগে পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। মোটর সাইকেলটি মহাসড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহণের চাপায় ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -