আজ , ।   

ত্রিশালে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আরো খবর

প্রতিনিধি,ত্রিশাল

লোডশেডিং এর প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ত্রিশালে ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ত্রিশাল উপজেলা বিদ্যুৎ অফিসের সামনের মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও উপদেষ্টা তপন কুমার সরকার এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন এর আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ স্থগিত করে। অবরোধের সময় সংক্ষিপ্ত সমাবেশও করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার ফেরদৌস বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবী পূরণ না হলে আমরা আবারো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।
অনেক আশ্বাস দিয়েছে প্রশাসন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবীটি যৌক্তিক। তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছে।আমরা তাদের আশ্বস্ত করেছি,
উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আমরাও কাজ করবো। আমাদের কথা শুনে শিক্ষার্থীরা তাদের অবরোধ কার্যক্রম প্রত্যাহার করেছে।সড়কে যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধাান বলেন, সড়ক অবরোধের কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমরা আসি। শিক্ষার্থীদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তারা আন্দোলন স্থগিত করেছে। বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সঙ্গে সভা করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করা হবে।ত্রিশাল উপজেলা বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী হাসনাইন জিহাদ বলেন, উপজেলা হওয়ায় আমাদের কিছু সংকট রয়েছে। যার কারণে লোডশেডিং হয়। তবে দ্রুত সমস্যার সমাধান হবে।

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -