আজ , ।   

ভুয়াপুরে শ্রমিকদের হামলার শিকার ম্যাজিসট্রেট

আরো খবর

বিশেষ প্রতিনিধি

 

টাঙ্গাইলের ভুয়াপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় পরিবহণ শ্রমিকদের হামলায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসট্রেট আব্দুল্লাহ আল রনি আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন ম্যাজিসট্রেটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। মঙ্গলবার (১২ অক্টোবর) ভুয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও পরিবহণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে পরিবহণ শ্রমিকরা হামলা করে তার উপর। অপরদিকে জেল- জরিমানায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়কের উপর এলোপাথাড়ি গাড়ি পার্কিং করে সড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- ভুয়াপুর বাসস্ট্যান্ড ও উপজেলা কার্যালয়ের গেইটের সামনে এলোপাথাড়ি গাড়ি পার্কিংয়ের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ওঠানো হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত অনেকেই পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসট্রিট বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান।এ সময় ম্যাজিসট্রেট দুই শ্রমিককে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা ম্যাজিসট্রেটের উপর হামলা করলে তিনি নাকে আঘাত প্রাপ্ত হন।
এদিকে হামলার ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)’র কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শ্রমিক নেতারা ইউএনও এবং নির্বাহী ম্যাজিসট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করেন।  ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল ওহাব মিয়া জানান- ইউএনও’র কক্ষে সবাই বসে বিষয়টির একটা সমাধান করা হয়েছে। পরিবহণ শ্রমিকরা ক্ষমা প্রার্থনা করায় দুই শ্রমিককে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
আলোকিত প্রতিদিন // আতারা
- Advertisement -
- Advertisement -