আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়ে থেকে ছেলে হলেন টাঙ্গাইলের লাভনী : এলাকাজুড়ে চাঞ্চল্য

আরো খবর

 বিশেষ  প্রতিনিধি

মেয়ে থেকে হঠাৎ ছেলেতে রূপান্তরিত হয়েছেন লাভনী আক্তার নামের একজন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নঠুর চর পশ্চিম পাড়া গ্রামে। ১৫ বছরের লাভনী আক্তার এবার এসএসসি পরীক্ষার্থী। গত শুক্রবার (৮ইঅক্টোবর) সকাল থেকে ঘটনার জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভনী আক্তারকে এক নজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভীড় করছে তাদের বাড়িতে। সবাই কৌতূহলী হয়ে লাভনী আক্তারকে দেখছে।

 প্রতিবেশীরা জানায়- বেশ কিছুদিন ধরে তার পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে। লাভনীর বাবা লাভলু মিয়া জানান- তার মেয়ে এবার ফকির মরিয়ম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। গত বৃহস্পতিবার তিনি স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। শুক্রবার থেকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভীড় জমতে থাকে তাদের বাড়ীতে। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর লাভনীর নাম রাখা হয়- আব্দুল্লাহ জিসান।
মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভনী আক্তার জানায়- চার- পাঁচ মাস আগে থেকেই এমন কিছু ঘটছে বলে সে আন্দাজ করতে পারে। কিন্তু তখন লোক-লজ্জার ভয়ে সে কিছু বলতে পারেনি।  লাভনী আক্তারের মা বলেন- কিছুদিন আগে একই উপজেলার মাকুলা গ্রামে লাভনী আক্তারের বিয়ে ঠিক হয়। তখন লাভনী আক্তার বিয়েতে অসম্মতি জানিয়ে তার রূপান্তরিত হওয়ার কথা প্রকাশ করে। প্রথমে তিনি বিশ্বাস করেননি। পরে সবকিছু দেখেশুনে তিনি বিশ্বাস করেন। লাভনীর মা আরো জানান- আল্লাহ্ তার মেয়েকে ছেলে বানিয়ে দিছে।  আগে দুই মেয়ে ছিল। এখন ১ ছেলে ১মেয়ে হওয়ায় তারা খুশি।
এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি বলেন- আমাদের দেশে মাঝে-মধ্যেই হরমোনজনিত কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে পরীক্ষা করা হবে।
আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -