আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় একাধিক ডাকাতি মামলার আসামিসহ ২ লক্ষ মিটার জাল ও নৌকা আটক

আরো খবর

ক্রাইম রিপোর্টার

গজারিয়ায় নদীতে একাধিক ডাকাতি মামলার আসামিসহ ২ লক্ষ মিটার নিষিদ্ধ মা ইলিশ ধরার জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা আটক করেছে গজারিয়া নৌ-পুলিশ।

গত কাল শনিবার দিবাগত রাতে উপজেলার মেঘনা নদীর সীমান্তবর্তী দাউদকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইঞ্চার্জ মো. আব্দুস সালাম এর নেতৃত্বে নৌ-পুলিশের একটি টিম নদীতে ডিউটি পরিচালনার সময় একাধিক মামলার কুখ্যাত আসামি মো. শরিফকে আটক করে।ধৃত আসামি উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর-চাষী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে ।গজারিয়া নৌ-পুলিশের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম জানানা, তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। তাকে  মুন্সিগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে নৌ পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্ট জাল  উদ্ধার ও মাছ ধরার ব্যবহৃত একটি নৌকা আটক করেছে গজারিয়ার নৌ-পুলিশ ফাঁড়ি।উদ্ধারকৃত  কারেন্ট জাল নৌ-পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।আটককৃত মাছ ধরার নৌকাটি গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -