শহিদুল্লাহ সরকার
আসন্ন ইউপি নির্বাচনে সাভারের বিরুলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে তাইজুল ইসলাম জনসমর্থনে এগিয়ে আছেন। তিনি ৮ই অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় বিরুলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড খাগান তার নিজ এলাকায় মেম্বার পদে নির্বাচনি প্রচারণা করেন। এলাকার মুরুব্বিদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের তিনি বলেন আমি মেম্বার পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তাইজুল ইসলাম তরুণ প্রানপ্রিয় নেতা, দীর্ঘদিন এলাকায় অসহায় গরীব দুঃখী মানুষের সেবায় নিয়োজিত আছেন। এবং সুখ দুঃখে তাদের পাশে আছেন। তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে একজন সৎ মিষ্টভাষী, দানবীর,পরোপকারী, যোগ্য ও সজ্জন, আদর্শ ব্যক্তি হিসেবে সকলের নিকট পরিচিত। সৎ,ত্যাগী,নিরহংকার পরিচ্ছন্ন নিবেদিত ও কর্মীবান্ধব, বিরুলিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডে দানবীর হিসেবে তার ব্যক্তিত্ব বর্তমান সময়ের সাহসী এক যোদ্ধা। তিনি এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে জনসমর্থনে এগিয়ে আছেন এই জণনেতা। সরেজমিনে তথ্য অনুযায়ী এবং জণ জরিপে তাইজুল ইসলাম কে মেম্বার হিসেবে পেতে চায় বিরুলিয়া ২নং ওয়ার্ড বাসী তিনি নিজের জীবনকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে এলাকার উন্নয়নের জন্য জীবন্ত ও কালজয়ী ইতিহাস সৃষ্টি করতে পারে তাদের মধ্যে অন্যতম এই তরুণ জণনেতা। তাইজুল ইসলাম তিনি আরও বলেন আমাকে নির্বাচিত করলে নিষ্ঠার সাথে অবহেলিত এই ওয়ার্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাস,ইভটিজিং, চুরি-ডাকাতি ও মাদকমুক্ত একটি আধুনিক,ডিজিটাল, সুখী-সমৃদ্ধ ওয়ার্ডে রুপান্তর করবো। আমি আমৃত্যু জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো।এজন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
আলোকিত প্রতিদিন/ ১০অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -

