জি এম রাশেদুল ইসলাম
-প্রতিমাসে ৩০হাজার উৎপাদন
কুড়িগ্রামে কল্যাণী নিরাপদ স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন কারখানার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খলিলগঞ্জস্থ ত্রিমোহণী এলাকায় কল্যাণী নারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তৈরিকৃত এ কারখানার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিও বাস্তবায়ণ ও সহযোগিতা করে এ কল্যাণ সমিতিকে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াছমিন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান,ইউএনডিপির আঞ্চলিক সমন্বয়কারী আহমেদুল কবীর আকন্দ,ই্উএসডিও স্বপ্ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অরুণ চন্দ্র অধিকারী প্রমুখ।উদ্যোক্তরা জানান, প্রতিমাসে এ কারখানায় ত্রিশ হাজার স্যানিটারী ন্যাপকিন তৈরি করছে। এছাড়াও এ কারখানায় স্থানীয় দু:স্থ শতাধিক নারী কাজ করে স্বাবলম্বী হচ্ছে।এসময় অতিথিগণ সমিতির নারী সদস্যের সেলাই মেশিন দিয়ে নিজ হাতে তৈরি করা ন্যাপনি প্যাড কারখানা ঘুরে ঘুরে দেখেন।
আলোকিত প্রতিদিন/ ১০অক্টোবর,২০২১/ এইচ

