আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আব্দুল হালিম কে পুনরায় সভাপতি হিসেবে দেখতে চায় বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ 

আরো খবর

শহিদুল্লাহ সরকার 
সাভার উপজেলা ১২টি ইউনিয়ন আওয়ামিলীগ এর কমিটি নির্বাচন  সন্মেলন এর মাধ্যমে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকমান্ড  এরি ধারাবাহিকতায় ১০ ই অক্টোবর সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর কমিটি নির্বাচন সন্মেলন এর মাধ্যমে কমিটি গঠন করবেন সাভার উপজেলা আওয়ামিলীগ এর সভাপতিমণ্ডলী। সরেজমিনে তথ্য অনুযায়ী অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদ প্রত্যাশীদের ব্যাপক দৌড়-ঝাপ শুরু হয়েছে। দলের গতিশীলতা বাড়াতে গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী  নির্বাচন সমর্থনের মাধ্যমে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদ নির্ধারণ করা হবে। সম্মেলন ঘিরে শুধু আওয়ামিলীগ নয় সহযোগী সংগঠন ও সিনিয়র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে।  কে আসবে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর  দায়িত্বে।বাংলাদেশের রাজনৈতিক দৌরাত্ম্য, সিন্ডিকেট, আত্মীয়করণ, আঞ্চলিকীকরণ প্রত্যয়গুলো রাজনৈতিক ময়দানে নেতিবাচক হিসেবে ব্যবহৃত হয়।  প্রত্যয়গুলোর ব্যবহারিক ও প্রায়োগিক শতাংশের হারও জনমানুষ তথা রাজনীতি সচেতন মানুষের কাছে কখনোই স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না।  বরঞ্চ নেতিবাচক এবং দল তথা সংগঠনের জন্য ও ক্ষতিকর হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে।  আবার যেসব হেভিওয়েট  প্রভাবশালী নেতা কিংবা দায়িত্বপ্রাপ্ত নেতা দল ও সংগঠনে কে এগিয়ে আগলে ধরে রেখেছে তাকেই দলের পদ পদবী দেওয়া মনে করছেন তৃনমুল নেতাকর্মী।  কমিটির বিষয়ে নজরদারি ও দায়িত্বশীল নেতাদের মতামত গ্রহণ করবেন। পদ প্রত্যাশী প্রার্থীদের রাজনৈতিক বিবেচনায় রাখবেন। এদিকে সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীরা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বাসায় ও বিভিন্ন অনুষ্ঠানে দেখা করছেন।  তবে একটা বিষয় লক্ষ্যণীয় যে, তৃণমূল নেতাকর্মী সকলেই সিন্ডিকেটমুক্ত কমিটির প্রত্যাশা করছেন।  সকলেই আশা প্রকাশ করছেন পূর্ব অভিজ্ঞতা, পারিবারিক পরিচয়, দলের দুঃসময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা যোগ্য কর্মীর হাতেই যেন বিরুলিয়ার দায়িত্বভার অর্পন করেন।  দলছুট, ভিন্ন দল থেকে আসা, পারিবারিকভাবে অন্য দলের ঐতিহ্য লালন করা, সুবিধাভোগী ও হুট করে নেতা হওয়ার খায়েশ সম্পন্ন কাউকে বিরুলিয়ার নেতৃত্বে নিয়ে আসা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক  তৃনমূল কর্মী তাতে দল এবং সংগঠন উভয়েই দীর্ঘমেয়াদীভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সংগ্রহ কালে  একান্ত সাক্ষাৎ কারে বর্তমান বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুল হালিম তিনি বলেন আমাকে দলের সভাপতিতে পুর্ন বহালের জন্য বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর তৃণমূল নেতাকর্মী লিখিত সমর্থন দিয়েছেন, পুনরায় বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি হিসেবে পেতে চায় বিরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর তৃণমূল নেতাকর্মী।
আলোকিত প্রতিদিন/ ১০অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -
- Advertisement -