আজ , ।   

মুক্তাগাছায় সিভিএ’র কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি, মুক্তাগাছা:
মুক্তাগাছায় সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) দলের মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম পরিককল্পনা প্রণয়ন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ও মুক্তাগাছা সাউথ এপির সহযোগিতায় সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে নন্দীবাড়ী অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এপি ম্যানেজার নম্রতা হাউই, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার নায়েব আলী খান, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের এডভোকেসি কো-অর্ডিনেটর ডাঃ জামাল উদ্দিন, উপজেলা সিভিএ কোর টিম এর সভাপতি এম ইউসুফ প্রমুখ।
সিভিএ’এর কর্ম পরিকল্পনা প্রণয়ন সভার সঞ্চালনা সিভিও কোর টিম এর সাধারণ সম্পাদক তানজিলা আক্তার ও সদস্য উর্মী মজুমদার। এ সময় মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের দিগলগাঁও কমিউনিটি ক্লিনিক, বাঁশাটি ইউনিয়নের রামভদ্রপুর, মন্ডলসেন ও জয়দা কমিউনিটি ক্লিনিকট, মানকোন ইউনিয়নের রায়থুরা কমিউনিটি ক্লিনিক, ঘোগা ইউনিয়নের শশরা কমিউনিটি ক্লিনিক, কাশিমপুর ইউনিয়নের মহিষতারা কমিউনিটি ক্লিনিক, দাওগাঁও ইউনিয়নের পাহাড় পাবইজান সহ ৮টি কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি, মহিলা দল, পুরুষ দল, বালক-বালিক দল থেকে প্রায় শতাধিক পার্টিসিপেনার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -