এম জসিম উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গোবাদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল আজ শুক্রবার ( ৩০ অক্টোবর) জুমার নামাজের পর মরহুমের কপিনে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে গোবাদিয়াস্হ পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়। মৃত্যুকালে এম এ গফুর স্ত্রী, ৯ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা এম এ গফুরের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আয়ুব খান রফিক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা জমির হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী আনচার, আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মঈন চৌধুরী ছোটন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইলিয়াস খান ইলু, দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক এম এ করিম, আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর আহ্বায়ক মোহাম্মদ সেকান্দার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান প্রমুখ। নামাজে জানাজায় উপস্থিত নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা এম এ গফুরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলোকিত প্রতিদিন/এপি

