প্রতিনিধি, মাধবপুর
মাধবপুর উপজেলার ছাতিয়াইনে মানবতার ডাকে সমাজের পিছিয়ে পড়া বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে প্রবাসী এবং দেশী তরুনদের সমন্বয়ে প্রতিষ্টিত সমাজসেবামূলক সংগঠন আলোর দিশারীর স্থায়ী কমিটি গঠিত হয়েছে।সংগঠনের প্রতিষ্টাতা মালদ্বীপ প্রবাসী মোজাম্মেল হক সুমনকে সভাপতি ও সৌদি প্রবাসী মোশাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি চূড়ান্ত করা হয়েছে।কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী হাসিখুশি মটরস,কেআর মটরস ও আদুরী মটর্সের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহীন মিয়া ও দৈনিক আমার হবিগঞ্জের মাধবপুর প্রতিনিধি জালাল উদ্দিন লস্করকে উপদেষ্টা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি সোহেল মিয়া, সহ সভাপতি কাদির আহমেদ,যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম রুবেল,যুগ্ম সম্পাদক আজমান মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ মুকছুদ আলী,যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,নুরুল ইসলাম ও কেএম নজরুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন,যুগ্ম প্রচার সম্পাদক মোঃ ইউসুফ মিয়া,খাইরুল ইসলাম ও প্রদীপ বাবু,অর্থ সম্পাদক সেলিম মিয়া,যুগ্ম অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার,যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক সুজন মিয়া ও বোরহান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক,যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক জাবেদ মিয়া,রাজিব রায়, কুদ্দুস মিয়া ও এখলাছ মিয়া,দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন,যুগ্ম দপ্তর সম্পাদক ফারুক মিয়া, আয়াত আলী ও মোনায়েম খন্দকার।সংগঠনের সভাপতি মোজাম্মেল হক সুমন জানিয়েছেন আর্ত মানবতার ডাকে নানামুখি সামাজিক মানবিক কর্মকান্ডের পাশাপাশি নিকট ভবিষ্যতে স্থাণীয়ভাবে একটি প্রবীন নিবাস প্রতিষ্টার চিন্তাভাবনা তাদের রয়েছে।প্রতিষ্টার পর ইতোমধ্যেই এলাকার গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বেশ কয়েকটি কর্মসূচীর মাধ্যমে সংগঠনটি সকল মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৭আগস্ট ২০২১/ এইচ
- Advertisement -

