আজ , ।   

মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযানে বিপুল পরিমান বিয়ার উদ্ধার

আরো খবর

 প্রতিনিধি, মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযানে বিয়ার ৪৫৬ পিস ও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ধলেশ্বরী নদীতে শাহ সিমেন্টের অদূরে ইঞ্জিন চালিত ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় ৪৫৬ পিছ বিয়ার উদ্ধার করে মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশ । মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে ট্রলারে করে বেশকিছু মাদকদ্রব্য মুন্সীগঞ্জে যাচ্ছে আমরা খবর পাই। নদীতে টহলরত নৌ পুলিশ মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের অদূরে ধলেশ্বরীতে আসলে আমরা তাদের আটক করি । টলারে থাকা ২০ কেস বেয়ার জব্দ করা হয় এর মধ্যে এক কেস খোলা অবস্থায় পাই। তিনি আরো জানান এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীসহ মো: রাব্বী (২৫), মো : হাবিবুর রহমান (২৭)ট্রলার চালক নাছির উদ্দিন ও ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। মাদক মামলা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/ ২৬ আগস্ট ২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -