আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে এনএসআই এর ডিডি পরিচয়ে আসামি গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি,ফরিদপুর:
ফরিদপুর ডিবি পুলিশ ও ফরিদপুর এনএসআই অফিসারদের যৌথ উদ্যোগে ফরিদপুর কোতয়ালী থানাধীন কানাইপুর ইউনিয়নের অন্তর্গত মৃগী এলাকা হতে  এনএসআই এর ডিডি  পরিচয়ধারী মোঃ ছানোয়ার হোসেন(৩৬) পিতা- আব্দুল মান্নান বেপারী ওরফে মান্নান পাগলা, মাতা- আয়েশা আক্তার, সাং মৃগী (কানাইপুর) থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে ভুয়া পরিচয় ধারণ করে মানুষকে প্রতারণা করার অপরাধে গ্রেফতার করে। এ ব্যাপারে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ‌ আজ বেলা সাড়ে ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এনএসআই এর নিজস্ব গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের নিকট বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। এসময় ফরিদপুরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -