আজ , ।   

গজারিয়ায় ঈদগাহের বাউন্ডারি নির্মাণ,ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

আরো খবর

ক্রাইম রিপোর্টার,মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামে ঈদগাঁ বাউন্ডারি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ,বালুয়াকান্দি ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন। গত ২৫ই আগষ্ট সোমবার সকাল ৯ ঘটিকায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে মুদার কান্দি গ্রামের ঈদগাঁ বাউন্ডারি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন। এ কাজের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেয়া হয় ১১ লক্ষ ৩০ হাজার টাকা। এসময় নাজমুল হোসেন বলেন তিনি বালুয়াকান্দি ইউনিয়নে জেলা পরিষদ থেকে ও নিজ অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকার কাজ করেন। তিনি যদি আগামী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান হতে পারেন তাহলে সব সময় জনগণের জন্য কাজ করে যাবেন। তাছাড়া এই শোকের মাসে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁ কমিটির সভাপতি, হাজী শফিকুল ইসলাম,সেক্রেটারি হোসেন সরকার। জয়েন্ট সেক্রেটারি, নাসির উদ্দিন মোল্লা, ক্যাশিয়ার মাজেদুল ইসলাম মিন্টু। ০৭ নং ওয়ার্ডে মেম্বার জালাল সরকার প্রমুখ । উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র ঈদগাহ উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২৫ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -