আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবাগত জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল এর সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতবিনিময়য় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ আগস্ট বিকাল ৪ টায় সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, ভাইস-চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.তাহমিনা আক্তার তুহিন, উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন,কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বিক্রমপুর সরকারী কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, , সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজউদ্দিন বাবুল প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

আলোকিত প্রতিদিন/২৪ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -