আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় ইউপি সদস্যের প্রচেষ্টায় রাস্তার পূর্ণ মেরামত: এলাকাবাসীর স্বপ্নপূরণ

আরো খবর

ক্রাইম রিপোর্টার,মুন্সিগঞ্জ:

গজারিয়া উপজেলায় দীর্ঘদিনের বেহাল রাস্তাটি সংস্কার করলেন ইউপি সদস্য। সোমবার(২৩ আগষ্ট) উপজেলার গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামের পাকা রাস্তা হইতে কবরস্থান পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকায়, দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছিল নাগের চর গ্রামের সাধারণ জনগণ। অবশেষে মুন্সিগঞ্জ তিন আসনের এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির হস্তক্ষেপে সীমাহীন দুর্ভোগ থেকে রেহাই মিলছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা গজারিয়া ইউনিয়নের নাগের চর গ্রামবাসীর। নাগের চর গ্রামের পাকা রাস্তা হতে কবরস্থানের এই রাস্তাটি পূর্ণ মেরামত হওয়ায় ওই গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হচ্ছে। এর ফলে গ্রামের সাধারণ মানুষের নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে বলে আশা স্থানীয় জনগণের। জানা যায়, নাগের চর গ্রামের সামাজিক কবরস্থানের রাস্তাটি অনেক দিন জাবত বেহাল অবস্থায় ছিল। বেশিরভাগ মানুষেরই কবরস্থানে যাতায়াতের একমাত্র প্রধান সড়ক ছিল এই রাস্তাটি। কিন্তু ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের তেমন কোন বরাদ্দ না থাকায় রাস্তাটি পূর্ণ মেরামত করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন এর নজরে আসে। এ প্রেক্ষিতে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় এমপি ওই সড়কটি পূর্ণ মেরামতের ব্যবস্থা করে দেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাগের চর গ্রামের পাকা রাস্তা হইতে কবরস্থান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এই রাস্তাটি পূর্ণ মেরামতের কাজ চলছে। সড়কটি প্রায় চার থেকে পাঁচ ফুট উঁচু। এ সড়ক দিয়ে যে কোন পরিবহন চলাচল করা যাবে। সড়কটি কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্রামবাসীর। কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবুল মোল্লাহ সহ গ্রামের বেশ কয়েকজন জানান, এ সড়ক পূর্ণ মেরামতের ফলে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এতে কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সড়ক। ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ তানবীর আহমেদ রুমি বনেল, গজারিয়া ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন এর প্রচেষ্টায় মাটি ও মানুষের নেতা মুন্সিগঞ্জ তিন আসনের এমপি এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস আমাদের এই কবরস্থানের রাস্তাটি পূর্ণ মেরামত করে দেওয়ায় আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। গজারিয়া ইউপি সদস্য ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন বলেন গ্রামবাসীর এই পুরনো দাবী মাননীয় এমপি মোহদয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি যেন আগামী দিনেও গজারিয়া ইউনিয়নের সর্বস্তরে গিয়ে জনগণের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করে যেতে পারি বলে এমনটাই জানিয়েছে। এজন্য তিনি এমপিসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক তানবীর আহমেদ রুমি, সাধারণ সম্পাদক মোঃ স্বপন চিশতী, নাগের চর কবরস্থান কমিটির সদস্য মোঃ হবুল মোল্লাহ, আজিজুল হক পাশা, মেহেদী হাসান পান্নু সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -