আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

 টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে  নিহত-১

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল : 
টাঙ্গাইলের ঘাটাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন । এ ঘটনায় সিএনজির আরো এক যাত্রী আহত হয়েছেন। রবিবার(২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম (৩৫) ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে । পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত ও এক যাত্রী আহত হন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আলোকিত প্রতিদিন/ ২২ আগস্ট ২০২১ / আর এম
- Advertisement -
- Advertisement -