আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যক্ষ মুনজিল আলী সরকারের জানাজা নামাজ সম্পন্ন

আরো খবর

প্রতিনিধি সারিয়াকান্দি,বগুড়া

অশ্রুসিক্ত ভালো বাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা  অধ্যক্ষ মুনজীল আলী সরকার ।বুধবার সাড়ে ৬টার দিকে রাজধানীর এভার কেয়ার নামে একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)  তিনি  দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি প্রায় ২৫ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। তার মৃত্যুর খবর ছরিয়ে পরলে এলাকায়  শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক শ্রদ্ধা নিবেদন করেছেন, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া,  সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন। আজ বৃহস্পতিবার   বেলা ১১টার দিকে  স্থানীয় পাবলিক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে বাদ যোহর আরেকটি জানাজা নামাজ পড়ানো শেষে তার পারিবারিক কবরস্থানে মরহুম মুনজিল আলী সরকারের মরদেহ দাফন করা হয়।

আলোকিত প্রতিদিন/ ১৯আগস্ট ২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -