প্রতিনিধি,সাভার
আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।১৭ই আগস্ট মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাড়াগ্রাম এলাকায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগ এবং অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন মন্ডল।অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং মেম্বার হোসেন আলী মাস্টারসহ আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং তার অংঙ্গ সহযোগী সংগঠন এর নেতা কর্মীরা।পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।
আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -

