আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীনগরের রাঢ়িখালে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

আরো খবর

প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ)
শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজারে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ হয়েছে। মঙ্গলবার(১৭ আগস্ট) বিকালে নতুন বাজার সংলগ্ন বালুর মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. স্বপন ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক মাস্টার, মো. হারুন বেপারী, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক  হাসু মোল্লা,তোতা বেপারী,বতু বেপারী,মাসুদ মাদবর, নুরুল হক মোল্লা, গাছি মিজানুর রহমান, আশরাফ বেপারী, শহিদুল সিকদার, আরিফ হোসেনসহ অনেকে। দোয়া মাহফিল শেষে প্রায় ২ হাজার গরীব ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -