আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

চিকন্দী আইনজীবী সমিতির নব গঠিত কমিটির শপথ গ্রহণ

আরো খবর

প্রতিনিধি,শরিয়তপুর
শরীয়তপুরের ঐতিহ্যবাহী চিকন্দী আইনজীবী সমিতির নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭আগস্ট) বিকাল ৪ টায় চিকন্দী আইনজীবী সমিতি ভবনে নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. কামাল হামিদীর সঞ্চালনায় এ্যাড. এস্কান্দার আলী খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে নব গঠিত আইনজীবী সমিতির কমিটিকে শপথ পাঠ করান শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর আদালতের বিজ্ঞ সিনিয়র জজ এ. এইচ. এম তোয়াহ, জাজিরা আদালতের বিজ্ঞ সহকারি জজ আবু বকর সিদ্দিক। ১৩ সদস্যের কমিটির মধ্যে শুধু মাত্র সভাপতি পদে নির্বাচন হয়। বাকি ১২ টি পদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। সভাপতি পদে এ্যাড. হাতেম আলী মিয়া প্রতিদ্বন্ধী এ্যাড. মান্নান তালুকদারকে হারিয়ে নির্বাচিত হোন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এ্যাড. জালাল আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক এ্যাড. কামাল হামিদী, সহ সাধারণ সম্পাদক এ্যাড. রুবায়েত আনোয়ার মনির, কোষাধক্ষ্য এ্যাড. আব্দুল বাতেন ঢালী, লাইব্রেরিয়ান এ্যাড. আনিস উদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক এ্যাড. নূরে আলম হিরু, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন, সদস্য এ্যাড.  জাকির হোসেন তালুকদার, এ্যাড.  মাহবুবা শিল্পী, এ্যাড.  আখতারুজ্জামান খান, এ্যাড.  আতাউর রহমান হাওলাদার, এ্যাড.  মিজানুর রহমান পিন্টু। শপথ গ্রহণ শেষে ১৮৭২ সালের পর প্রথম নির্বাচিত সভাপতি এ্যাড. হাতেম আলী মিয়া উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে গঠনতন্ত্র মেনে আইনজীবী সমিতি পরিচালনার অঙ্গীকার করেন।
আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -