আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বাসাইদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ জন

আরো খবর

শহিদুল্লাহ সরকারঃ
আশুলিয়ায় বাসাইদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ জন, জমি দেখাশুনা করাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে আশুলিয়া ইউনিয়নের বাসাইদের চিত্র নায়িকা শাবনুরের শুটিং বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বাসাইদ এলাকার চিত্র নায়িকা শাবনুরের শুটিং বাড়ির পাশে বুলবুল আহমেদ নামের এক ব্যক্তির ২৪ বিঘা জমি রয়েছে। সেই জমি দেখা শুনা করার জন্য দায়িত্ব দেয়া হয় স্থানীয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মে জমির মালিক নাজিম মিয়াকে জমি দেখাশুনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাশের আরেক যুবক সাইফুল ইসলামকে জমি দেখাশুনার দায়িত্ব দেন। এ ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) রাতে নাজিম ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় গ্রুপের লোকজনের মাঝে উতপ্ত হলে জমির মালিক শনিবার সকালে ওই জমিতে দুই গ্রুপকে সালিশে বসার আহবান জানান। এসময় দুই গ্রুপ বৈঠকে বসার আগেই ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় আধাঘণ্টা ধরে এই সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর অভিযোগ, নাজিম মিয়া নামের ওই ব্যক্তি নিজ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীত্ব কায়েম করে আসছে। তার নানা অপকর্মের কেউ প্রতিবাদ করলে তাদেরকে নানা ভাবে হয়রানী করেন বলেও বলেন তারা। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -