আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা

আরো খবর

সুমন খান, ক্রাইম রিপোর্টার :

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে । রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া থানা প্রাঙ্গণে গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভা শেষে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ মহসিন চৌধুরী । সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাকি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন মন্টু প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৮আগস্ট-২১/এইচ

- Advertisement -
- Advertisement -