আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

উলিপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

প্রতিনিধি, উলিপুর কুড়িগ্রাম :

কুড়িগ্রামের উলিপুরে ৬ বোতল মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।তারা হলেন, উপজেলার বেগমগঞ্জ  ইউনিয়নের মিয়াজি পাড়া আক্কেল মামুদ গামের মাদক ব্যাবসায়ি মোঃ বাচ্চু মিয়ার পুত্র রবিউল ইসলাম (২৪) ও রেজাউল ইসলাম (২২)।পুলিশ সুত্র জানা যায়, সোমবার ভোরে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট বাচ্চু মিয়ার পুত্র রবিউল ও রেজাউল ইসলামকে ৬ বোতল অফিসার এ্যালকোহল চয়েজ সহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ধৃতকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে মামলা নং ১১ তাং ০৮/০৮/২০২১ইং।

সোমবার (০৮ আগষ্ট) দুপুরে থানায় দায়িত্বরত ডিউটি অফিসার জানান ধৃতকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৮আগস্ট-২১/এইচ
- Advertisement -
- Advertisement -