প্রতিনিধি, সাভার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশক্রমে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস এর টিকা প্রদান কার্যক্রমে শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৭ই আগস্ট শনিবার সকালে বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ে টিকার উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন চাকুলিয়া উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক আমজাদ হোসেন,বনগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ,৭নং ওয়ার্ড ইউপি সদস্য মনির, বনগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফ আহমেদ,বনগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন/৮আগস্ট-২১/এইচ
- Advertisement -

