আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া সারিয়াকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

আরো খবর

প্রতিনিধি, সারিয়াকান্দি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আমজাদ হোসেন নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সারিয়াকান্দি থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আমজাদ উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অভিযোগ সূত্রে জানা গেছে, যমুনা নদী ভাঙনের শিকার ভুক্তভোগী নারীর দারিদ্রতার সুযোগ নিয়ে ইউপি সদস্য আমজাদ তাকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে তার (নারী) ঘরে প্রবেশ করেন আমজাদ। এ সময় ঘটনাটি দেখে ফেলেন ভুক্তভোগী নারীর  মেয়ে। ওই সময় সে (মেয়ে) আমজাদের পড়নের লুঙ্গি ধরে টানাটানি করা শুরু করে। এর একপর্যায়ে আমজাদ ঘর থেকে কৌশলে বের হয়ে পালিয়ে যান। জানতে চাইলে অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, অভিযোগকারী ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি (নারী) কখন কী করেন, কি যে বলে বোঝা বড় মুশকিল। তবে তিনি যদি অভিযোগ করেই থাকেন, এটা তার নিজের বুদ্ধিতে করেননি।’ এ বিষয়ে কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইদুল ইসলাম বলেন, ‘ আমি এ বিষয়ে খোঁজ-খবর  নিয়ে জেনেছি, আমজাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য। তবে আমজাদ গ্রামে প্রভাবশালী হওয়ায় ধর্ষণের শিকার ওই নারী এতোদিন মুখ খুলতে সাহস পাননি।’ জানতে চাইলে সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/৮আগস্ট-২১/এইচ

- Advertisement -
- Advertisement -