কুড়িগ্রামের উলিপুরে ৬ বোতল মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।তারা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মিয়াজি পাড়া আক্কেল মামুদ গামের মাদক ব্যাবসায়ি মোঃ বাচ্চু মিয়ার পুত্র রবিউল ইসলাম (২৪) ও রেজাউল ইসলাম (২২)।পুলিশ সুত্র জানা যায়, সোমবার ভোরে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট বাচ্চু মিয়ার পুত্র রবিউল ও রেজাউল ইসলামকে ৬ বোতল অফিসার এ্যালকোহল চয়েজ সহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ধৃতকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে মামলা নং ১১ তাং ০৮/০৮/২০২১ইং।
উলিপুরে ২ মাদক ব্যবসায়ী আটক
- Advertisement -

