আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের জন্মদিন পালিত 

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ :
সারাদেশের  ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২  তম জন্মদিন  ।
বৃহস্পতিবার ৫ আগস্ট  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার লেচুতলায় অস্থায়ীভাবে স্থপানকৃত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ ছাড়াও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সকাল ১০ টায় গাছের চারা রোপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সকাল ১১টায় পরিষদ অডিটোরিয়ামে শহীদ শেখ কামালকে নিয়ে  স্বাস্থ্যবিধি মেনে  সীমিত আকারে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) সুবীর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কল্লান কুমার সরকার,সিরাজদিখান থানার কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার।  আলোচনায় সভায় ভার্চুয়ালে অংশগ্রহণ করেন প্রাথমিক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক  ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক , বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের বণার্ঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। দুপর ১২ টায় উপজেলা জামে মসজিদে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -