প্রতিনিধি,নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশের ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ট্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ (আগস্ট) দুপুর ১২ ঘটিকায় কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি পালিত হয়। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম,উপজেলা আওয়ামী সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টীর আহবায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন ,অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়,ও কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান প্রমুখ। পরিশেষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
আলোকিত প্রতিদিন/৫ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -

