আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ডামুড্যায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

আরো খবর

প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের ডামুড্যায় শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সারা দেশের ন্যায় ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের পর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।  অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিতা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল কাজী রিয়েল, সরকারী পূর্ব মাধারীপুর কলেজের অধ্যক্ষ জহিরুল্ল্যাহ, সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আলী আজগর, ডামুড্যা প্রেসক্লাবে সভাপতি শফিকুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
আলোকিত প্রতিদিন/৫ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -