আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আকসির নগর আবাসন প্রকল্পে অনিয়ম: কৃষকদের পাশে ঢাকা জেলার পুলিশ সুপার

আরো খবর

মাসুদ রানা, ধামরাই:
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা,কাইজারকুন্ড,মাখুলিয়া,সাস্তাপুর,সাতি ও সাচনা মৌজায় কৃষকদের কৃষি জমিতে বালু ভরাট করে আকসির নগর নামের একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এলাকার অসহায় কৃষকদের জমি দখল করে তারা ভরাট কাজ চালায়। এছাড়াও কৃষকদের জমি ফসল নষ্ট করত ওই আবাসন কর্তৃপক্ষ।
এ নিয়ে ভুক্তভোগিরা প্রতিবাদ করতে গেলে তাদের মারধর ও চাঁদাবজি ছিনতাই,চুরি,হত্যা চেষ্টাসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। অবশেষে অসহায় কৃষকদের পাশে দাড়িঁয়েছে ঢাকা জেলার পুলিশ সুপার। ঢাকা জেলার পুলিশ মারুফ হোসেন সরর্দার নির্দেশে ওই আবাসন প্রকল্পের মালিক তৌহিদুল ইসলামসহ ১৩ জনের নামে ধামরাই থানায় ৬টি মামলা বৃহস্পতিবার । সকাল ১০টার দিকে কাইজারকুন্ড আকসির নগর অফিসে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো,আকসির নগর আবাসন প্রকল্পের ম্যানেজার সোহাগ হোসেন (৩৮),আমিনুর রহমান (২২),সুমন হোসেন (২২),নাসির হোসেন (২৩),রফিকুল ইসলাম ২৬),রাসেল মিয়া (২১),হোসাইন মিয়া (২৩),সাইফুল ইসলাম (৩১),আলমগীর হোসেন (৩০),নান্নু শেখ (৪২)সহ মাসুদ রানা (১৮)। পুলিশ ও ভুক্তভোগিরা জানান,সাভার ব্যাংক কলোনির ব্যবসায়ী তৌহিদুল ইসলাম গংরা ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মামুরা,কাইজারকুন্ড,মাখুলিয়া,সাস্তাপুর,সাতি ও সাচনা মৌজায় কৃষকদের কৃষি জমিতে বালু ভরাট করে আকসির নগর নামের একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। তারা প্রথমে এলাকায় কিছু জমি ক্রয় করে। পরে নিজেদের ক্রয় জমি ও কৃষকদের ফসল ভর্তি জমি দখর করে বালু ভরাট শুরু করে। এনিয়ে ভুক্তভোগিরা বাঁধা দিতে গেলে জমির মালিকসহ প্রতিবাদকারিদের বিরুদ্ধে ভাংচুর,চাঁদাবাজি,চুরি,ছিনতাই,হত্যা চেষ্টাসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে আকসির নগর আবাসন প্রকল্প কর্র্তৃপক্ষের বিরুদ্ধে। শুধু মামলা নয় ওই আবাসনের পক্ষে কানা বাবুল সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের হামলা চালিয়ে অসহায় কৃষকদের হাত পা ভেঙে দেয়। ফলে ভয়ে আর কেউ কিছু বলতে সাহস পায় না। ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের জমি দখল নিয়ে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ইউএনও তৌহিদ গংদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান তারা। কৃষকদের জমি দখল করে হাউজিং হচ্ছে নিয়ে স্থানীয় সাংবাদিকরা একাধিক প্রতিবেদন করলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরর্দার ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে এসে দাঁড়ায়। তার নির্দেশে ধামরাই থানার অফিসার ইনচার্জ আকসির নগর আবাসন প্রকল্পের তৌহিদুল ইসলামসহ ১৩ জনের নামে থানায় ৬টি মামলা নেয় । এরমধ্যে ১১ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। ১৩ জন আসামীর মধ্যে পলাকত রয়েছে তৌহিদুল ইসলাম ও কানা বাবুল। কাইজারকুন্ড এলাকার সামদাসি,জেসমিন আক্তার,লাভু মিয়া জানান,তাদের কৃষি জমি দখল করে বালু ভরাট করেছে আকসির নগর মালিক তৌহিদ গংরা। তারা থানায় মামলা করেছে। তাদের দখলকৃত জমি ফেরত চেয়েছে। আকসির নগর আবাসন হাউজিং মালিক তৌহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ঢাকা জেলার পুলিশ মারুফ হোসেন সরর্দার বলেন,যেসব কৃষকদের জমি দখল করেছে তারা চাইলে থানায় মামলা দিতে পারবে। প্রত্যেকের মামলা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/৫ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -