প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে অভিমান করে সাদিয়া আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রী থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোট মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সখীপুর থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩০ জুলাই-২০২১/ দ ম দ

