আজ , ।   

১৭ জুলাই থেকে ঢাকায় কোরবানির হাট শুরু

আরো খবর

আলোকিত ডেস্ক:
আজ ১২ জুলাই ২০২১,সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ১৭ জুলাই থেকে ঢাকায় কোরবানির হাট শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত  চলবে। তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৭ জুলাই থেকে ২১ জুলাই  ১৯টি পশুর হাট বসবে।  ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী এবং ডিএসসিসি এলাকায়  ৯টি হাট বসবে। সোমবার (১২ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেন , গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করেই ঈদের সময় চলমান বিধি-নিষেধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।  ডিএনসিরি যেসব এলাকায় কোরবানির হাট বসবে-১.  মিরপুর গাবতলী পশুর হাট (স্থায়ী)। ২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬, ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা। ৩.  উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা। ৪. কাওলা শিয়াল ভাঙ্গা সংলগ্ন খালি জায়গা। ৫.৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন, মণ্ডল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পার্শ্বের খালি জায়গা। ৬. মোহাম্মদপুর বছিলাস্থ ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা। ৭. ভাটারা (সাইদ নগর) অস্থায়ী পশুর হাট। ৮.উত্তরা ১৭ সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা। ৯. ৪৩ নম্বর ওয়ার্ডের, ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা। ১০.বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর), ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা।

আলোকিত প্রতিদিন/১২জুলাই-২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -