শহিদুল্লাহ সরকার: জুলাই আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আক্রমণ করতে গিয়ে ৭১ জন শহীদ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ১৬ই জুলাই দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাভারে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের প্রকৃত সংখ্যা জানতে আবার তথ্য যাচাই বাচাই করা হবে বলে জানান তিনি।
এর আগে সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার এনায়েতপুর গ্রামে দারুল আকরাম মাদ্রাসায় ফুট ফাষ্টিভ্যাল ও সুধী সমাবেশে যোগ দান করেন। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

