আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নবনিযুক্ত সেনাপ্রধানের কাছে দায়িত্বভার অর্পণ

আরো খবর

আলোকিত ডেস্ক:
বৃহস্পতিবার (২৪ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানা যায়, ঢাকা সেনানিবাসে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে আজিজ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্নদানকারী সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। আইএসপিআর আরও জানায়, নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছে দায়িত্বভার হস্তান্তরের পর বিদায়ী সেনাপ্রধান কে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাকুঞ্জে তাকে তাকে গার্ড অব অনার দেয় এবং বিদায়ী সেনাপ্রধান সেখানে একটি গাছের চারা রোপন করেন।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -