আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মহানগরী ঢাকায় ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর হওয়ার  আহ্বান: ওবায়দুল কাদের

আরো খবর

আলোকিত ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (২২ জুন) অনুষ্ঠিত ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভার সভাপতির বক্তব্যে  মহানগরী ঢাকায় ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধের  আহ্বান জানান। এ ব্যাপারে মন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে এমন বক্তব্য দেন। এ সময় ভার্চুয়ালি সভায় যুক্ত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার। ওবায়দুল কাদের আরও বলেন, ‘সমন্বয়হীনভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না।’ তিনি এ বিষয়ে ডিটিসিএকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঢাকার দুই মেয়রকে আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/ ২২জুন ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -