আজ সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় পাঁচ হাজার বৃক্ষ রোপণ করবে ফুলকুঁড়ি আসর

আরো খবর

:: নিজস্ব প্রতিবেদক :: “গাছ লাগিয়ে বেশি বেশি, পরিবেশটাকে সুস্থ রাখি” এই স্লোগানকে ধারণ করে জাতীয় ‍শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী ঝিঙেফুল শাখায় ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী’র উদ্ভোধন করা হয়েছে।

শাখা পরিচালক ও কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ইসরাফিল ইমুর ব্যবস্থাপনায় এ কর্মসূচি’তে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিশু সংগঠক ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর অলী ইব্রাহীম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আসরের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় খেলাধূলা ব্যায়াম সম্পাদক জুবায়ের আল হোসাইন রাসেল উপস্থিত ছিলেন।

অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কিছু সংখ্যক ফলজ, বনজ ও ওষুধী গাছ রোপণ করা হয়। তাছাড়া ঢাকা মহানগরী ঝিঙেফুল শাখা ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীকে কেন্দ্র করে এ বছর আরো ৫০০০ (পাঁচ হাজার) টি বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

আলোকিত প্রতিদিন/জেডএন

- Advertisement -
- Advertisement -