আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন ইউপি নির্বাচনে ফরম জমা দিলেন তিতপল্ল্যার মাহমুদুল হাসান

আরো খবর

প্রতিনিধি, জামালপুর:

জামালপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, সঠিক প্রার্থী নির্বাচনে, নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। সেই দিকে লক্ষ্যে রেখে জোর প্রস্তুতি অংশ হিসাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ইতোমধ্যে। নিজের যোগ্যতার প্রমাণ দিতে, মাঠে নেমেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। জেলার প্রতিটি ইউনিয়নে ক্ষমতাসীন দলে সম্ভাব্য প্রার্থী একাধিক। মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রমে জেলায় নতুন রুপে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জেলার সবগুলো ইউনিয়নের পাড়া-মহল্লায় ঈদ ঈদ আমেজে, নতুন রুপে নির্বাচনের প্রচার-প্রচারণা এক নতুন সূচনা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নের টিকেট পেতে আবেদন ফরম সংগ্রহ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। গত বৃহস্পতিবার (০১এপ্রিল ) সকাল থেকে বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শুক্রবার সকালে থেকে, আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনয়ন বোর্ডের আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু আরো অনেকে। জানা গেছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সদর উপজেলার ১নং ইউনিয়ন থেকে ৮ নং ইউনিয়ন পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ৬৫ টি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অপরদিকে দ্বিতীয় দিনে সদর উপজেলার ৯নং ইউনিয়ন থেকে ১৫ নং ইউনিয়ন পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ৪০ টি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবং তৃতীয় দিন ৪ টি ফরম সংগ্রহ করেন । পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। আসন্ন তিতপল্ল্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মিলন।

আলোকিত প্রতিদিন/ ৫ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -