আজ , ।   
Home Blog Page 606

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে যানচলাচল বন্ধ 

মিজানুর রহমান খান কুদরত মানিকগঞ্জ সাথে :মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একটি সড়কের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি তাদের।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১:১৫ ঘটিকার দিকে ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শতশত বাসিন্দা সড়কে অবস্থান নেন।

স্থানীয়রা ‘আমাদের রাস্তায় এখন দিবি,রাস্তায় রাস্তা চাই , রাস্তা ছাড়া উপায় নাই’ এই স্লোগানে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ।

সড়ক অবরোধ করা গ্রামবাসীরা জানান, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘ-দিনের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি কোম্পানি। প্রায় শত বছরের পুরানো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।

এই জের ধরে সড়ক পুনরুদ্ধারের দাবিতে, ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দুই কোম্পানির প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।

মহাসড়ক অবরোধকারীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা দিয়ে সড়কে রাতারাতি পাকা দেয়াল তুলে দেন কোম্পানি দুটির লোকজন।  কোম্পানির প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন। কিন্তু তারা বলছেন, যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ  শাহিনুল ইসলাম বলেন, ১১:১৫ ঘটিকা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেয় । এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।

আলোকিত প্রতিদিন/এপি

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

মোঃ শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্বামীর হাতে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছে৷ মঙ্গলবার (২৮ জানুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ মারা যায়। এর আগে সোমবার রাতে তানিয়াকে ঘরে বন্দী করে পিটিয়ে আহত করে রেখেছিল।

নিহতের মেয়ে জয়া বলেন, সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে ধাড়ালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পৈশাচিকভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় নিহতের ছেলে মেয়েরা বাঁধা দিলে তাদেরও মারধর করে। মঙ্গলবার সারাদিন তানিয়াকে ঘরে বন্দি করে রাখে। পরে নিহতের মেয়ে জয়া ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে তানিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।

জয়া আরও জানান, বিয়ের পর থেকে আমার বাবা মাকে মারধর করে আসছে৷ প্রায় সময় মারধরের শিকার হয়ে আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন আমার মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে৷ এমন ঘাতক বাবার ফাঁসি চাই আমি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মাদকাসক্ত। প্রায় সময় মদ্যপান করে স্ত্রীকে মারধর করতে। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে দুই ভারতীয় আটক 

মোঃ নিশাদুল ইসলাম:
শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক।
২৮ জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদেরকে আটক করে রাতে পুলিশে তুলে দেওয়া হয়।
ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়।
আটককৃত দুই ভারতীয় নাগরিক হলো, ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)।
বিজিবির হাবিলদার মোঃ জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশাযোগে যাওয়ার সময় তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছে ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি-২৫/মওম

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে যানচলাচল বন্ধ 

মিজানুর রহমান খান কুদরত :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একটি সড়কের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি তাদের।২৯ জানুয়ারি বুধবার বেলা ১১:১৫ ঘটিকার দিকে ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শতশত বাসিন্দা সড়কে অবস্থান নেন।

স্থানীয়রা ‘আমাদের রাস্তায় এখন দিবি,রাস্তায় রাস্তা চাই,রাস্তা ছাড়া উপায় নাই’ এই স্লোগানে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ।

সড়ক অবরোধ করা গ্রামবাসীরা জানান,সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘ-দিনের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি কোম্পানি। প্রায় শত বছরের পুরানো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।

এই জের ধরে সড়ক পুনরুদ্ধারের দাবিতে, ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দুই কোম্পানির প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।

মহাসড়ক অবরোধকারীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা দিয়ে সড়কে রাতারাতি পাকা দেয়াল তুলে দেন কোম্পানি দুটির লোকজন। কোম্পানির প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন। কিন্তু তারা বলছেন, যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ  শাহিনুল ইসলাম বলেন, ১১:১৫ ঘটিকা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেয় । এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি-২৫/মওম

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে পথশিশুদের নিয়ে পিঠা উৎসব 

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর পক্ষ থেকে অসহায় পথশিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের আটপুকুর পাড়া এলাকার  ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের বিনামূল্যে এ উৎসবে পিঠা খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দশমিক এর প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি তাহরিমা খান প্রভা, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, কোষাধ্যক্ষ মিমি আক্তার, চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রিয়াসা আক্তার, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, কার্যকরী সদস্য সুইটি আক্তার, সদস্য সেজুতি, সুহা, জীম, শান্তা ও নাজাহতুন।
স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) বলেন, দশমিক এর অতিথি ভোজনের অংশ হচ্ছে এই পিঠা উৎসব। এই ছিন্নমূল শিশুরাই আমাদের বিশেষ অতিথি। সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুরা এ সকল মুখোরোচক পিঠা থেকে হয়তো বঞ্চিত থাকে। এই শিশুদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দশমিক সংগঠন  মূলত অসহায় শিশুদের স্বপ্ন পূরণের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি-২৫/মওম

২ মাসের মধ্যেই শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ওয়াশিংটন যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে, সেক্ষেত্রে দুই মাসের মধ্যেই ইউক্রেনে যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে পুতিন বলেন, “পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে তাদের (ইউক্রেন) অস্তিত্ব থাকবে না। পশ্চিমাদের অর্থ এবং গোলাবারুদ ফুরিয়ে গেলে তারা এক মাসও টিকতে পারবে না।”

“আমি মনে করি, সবকিছু শেষ হতে পারে আগামী দেড় থেকে দু’মাসের মধ্যেই। এদিক থেকে বিবেচনা করলে, সত্যিকার অর্থে এ মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই।” “আরেকটি কথা আমি বলব-কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকরা যদি সত্যিই শান্তি চায়, তাহলে এখনই আদর্শ সময়। আমরা ইতোমধ্যে এ ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”

২০১৫ সালে সাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

প্রায় তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসন— এই চার প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব— কিয়েভ যদি ক্রিমিয়াসহ এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিয়ানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন।

দুই পক্ষের অনড় অবস্থান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনকে ধারাবাহিকভাবে অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে যাওয়ায় এ যুদ্ধ থামানোর যাবতীয় প্রক্রিয়া কার্যত থেমে আছে।

তবে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে অর্থ সহায়তা প্রদান স্থগিত রাখা সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী অন্তত ৯০ দিন বিশ্বের সব দেশে স্থগিত থাকবে মার্কিন সহায়তা।

ট্রাম্প অবশ্য নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনে যুদ্ধ থামানোর ব্যাপারটিকে তিনি অগ্রাধিকারের ভিত্তিতে দেখেন এবং তার লক্ষ্য ক্ষমতা গ্রহণের পর যত দ্রুত সম্ভব এ যুদ্ধ থামানো।

সূত্র : আরটি

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি-২৫/মওম

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না : আশরাফুজ্জামান সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতের সঙ্গে যে বিষয়গুলোতে আমরা মনে করছি যে বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না।

২৯ জানুয়ারি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না।

আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধু ছাড় দিয়ে কিন্তু আস্থা বাড়ানো যায় না। আলোচনার মাধ্যমেও আস্থা বাড়ানো যায়।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি-২৫/মওম

শনির আখড়ায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে সাকিল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি মিশুক গাড়ির চালক ছিলেন।

২৮ জানুয়ারি মঙ্গলবার রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সাকিল মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মোল্লার চর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থাতেন।

নিহতের বাবা শওকত আলী বলেন, আমার ছেলে মিশুক গাড়ি চালাতো। গতরাতে শনির আখড়া বাজার এলাকায় গ্যারেজে মিশুক রেখে ওই গ্যারেজের ছয় তলা ভবনের ছাদে ধূমপান করতে যায়। অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৯ জানুয়ারি-২৫/মওম

মানিকগঞ্জের ঘিওরে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত 

মো. মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি)  সকাল ১১টার দিকে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম , উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. হাসিব আহসান , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম , উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক,  সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া,  বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ জহিরুল ইসলাম, খেলাফত মজলিসের ঘিওর উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা জাবের আল সাফা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাঙ সুলতানা নাসরীন  বলেন, মাদক, বাল্যবিয়ে, বিভিন্ন অভিযানসহ  আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/এপি

দারিদ্র্যের কারণে দত্তক দেওয়া শিশু উদ্ধার, ওসির উদ্যোগে মিলল নতুন জীবন

কামাল হোসেন, নেত্রকোনা জেলার সৈয়দপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মনির হোসেন (১৯) ও তার স্ত্রী সাবিনা (২১) দম্পতির ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোঃ আব্দুল্লাহ। সন্তানের জন্মে একদিকে যেমন আনন্দের বন্যা বইছিল, অন্যদিকে দারিদ্র্যের কারণে শিশুটির লালন-পালন ও চিকিৎসার খরচ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
অভাবের কারণে দুই মাস পার না হতেই মনির হোসেন প্রতিবেশীর পরামর্শে শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন। শরীয়তপুর জেলার সারেকান্দি গ্রামের মৃত ফরেজ আলীর ছেলে লুৎফর রহমান শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখান এবং গত ২২শে জানুয়ারি বিকালে কিছু অর্থের বিনিময়ে আব্দুল্লাহকে দত্তক নেন।
কিন্তু সন্তান হারানোর শোক ও মাতৃত্বের অনুভূতি জাগ্রত হলে আব্দুল্লাহর মা-বাবা তাকে ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে তারা গাজীপুরের জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের সহায়তা চান।
ওসি আব্দুল হালিম বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেন এবং বাচ্চাটিকে উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (২৭শে জানুয়ারি) শিশুটিকে শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেকান্দি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। অভিযানের সফল সমাপ্তিতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইজাদুর রহমানের উপস্থিতিতে শিশু আব্দুল্লাহকে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মানবিক ওসি আব্দুল হালিম বলেন, “আমার এই মানবিক কাজ অব্যাহত থাকবে।” তার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে এবং ইতিপূর্বেও তার বেশ কয়েকটি মানবিক কার্যক্রম গণমাধ্যমে আলোচিত হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি