আজ , ।   
Home Blog Page 596

মানিকগঞ্জে আদালতের নির্দেশে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন 

মো: মহিদ:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আদালতের নির্দেশে নুরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় সাটুরিয়া উপজেলার তিল্লিরচর এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। তদন্তের স্বার্থে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মামলা নম্বর ৮/২৪ এর সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত থেকে লাশ উত্তোলনের আদেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের নেতৃত্বে মেডিকেল টিম এবং পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থলে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার বাদী আরশের মিয়া, যিনি মৃত নুরুল ইসলামের বোন জামাই। নুরুল ইসলাম ১০ মাস ৬ দিন আগে মৃত্যুবরণ করেন।
আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম

কক্সবাজারে সরকারি অবকাঠামো রক্ষণাবেক্ষণে সচেতনতা বৃদ্ধির আহবান

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের সদর উপজেলায় সরকারি রাস্তা ও অবকাঠামো রক্ষায় সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সরকারি অবকাঠামো গুলোকে নিজেদের সম্পদের মতো করে যত্ন নিতে হবে।
১২ ফেব্রুয়ারী ( বুধবার)  কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মোক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইএমসিআরপি প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনা ব্যবহারে যত্নের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এর উদ্যোগে, এলজিইডির আওতায় বাস্তবায়িত জরুরি রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প (ইএমসিআরপি) এর মাধ্যমে সরকারি সেবা সুবিধা ব্যবহারে যত্নশীল হওয়া এবং এসব সুবিধা রক্ষায় স্থানীয়দের সচেতন করতে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম এলজিইডি’র মাধ্যমে পরিচালিত সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, সরকার সেবা সুবিধা তৈরি করে দিচ্ছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য এবং তাদেরকে এগুলো রক্ষণাবেক্ষণে সচেতন থাকতে হবে।  “সরকার বিশ্ব ব্যাংকের অনুদান সহায়তায় স্থানীয় মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য এলজিইডি’র মাধ্যমে বিভিন্ন রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মান করছে।  এগুলো আপনাদেরই সম্পদ। এই অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণে আপনাদের দায়িত্বশীল হতে হবে, যেন এগুলো টেকসই হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।” তিনি হতাশা প্রকাশ করে বলেন, সরকার অবকাঠামো করে দিচ্ছে কিন্তু মানুষ এগুলোর যত্ন নিচ্ছে না। একটা রাস্তা ভাঙন শুরু হলে সাধারণ মানুষ চাইলে এটা রক্ষা করতে পারে কিন্তু মানুষ সেটা করে না। একটা পাবলিক টয়লেটের সিটকানি নষ্ট হলে অল্প টাকা দিয়ে মানুষ সেটা ঠিক করে না ফলে টয়লেটগুলো নষ্ট হয়ে যায়। এভাবে সরকারি সেবা সুবিধা ব্যবহারে মানুষের মধ্যে অনিহা বোধ দেখা যায় যেটা খুবই খারাপ লক্ষণ। এ জায়গায় আমাদের মানসিক আচরণ পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সরকারি অবকাঠামো রক্ষণাবেক্ষণের আরও অনেক দায়িত্বশীল হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা। তিনি সরকারি সেবা সুবিধা ব্যবহারে যত্নশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে গিয়ে বলেন, “সরকার সেবা সুবিধা গুলো করে দিচ্ছে স্থানীয় মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য। এগুলোর উপকারভোগি আপনারা। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।  তিনি আরও বলেন, “এলজিইডির উদ্যোগে তৈরি হওয়া রাস্তা ও অন্যান্য অবকাঠামোগুলো যদি ঠিকমতো রক্ষা না করা হয়, তাহলে তা দ্রুত ভেঙে পড়বে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।”
এ সময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ অবকাঠামো রক্ষণাবেক্ষণে নিজেদের দায়িত্বশীল ভুমিকা আরও সক্রিয়ভাবে পালন করার প্রতিশ্রুতি দেন। সভার বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিসিপি’র প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ শাহাবুদ্দিন।
বিসিসিপি’র ইএমসিআরপির যোগাযোগ ও সচেতনতা কার্যক্রমের ডেপুটি টিম লিডার রিদুয়ানুর রহমান সভায় ইএমসিআরপি প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন।
তিনি জানান, “এই প্রকল্পের আওতায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিসিসিপি নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাই যে, সরকারি সেবা সুবিধা ব্যবহার করার সময় আমাদের দায়িত্বশীলতা এবং যত্নবান হওয়ার প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন মোক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কলেজের প্রভাষক,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উন্নয়ন কর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প (ইএমসিআরপি)’ এর আওতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম

নোয়াখালীতে অবৈধ ২টি ইটভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন

প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ও নাহারখীলে অবৈধভাবে স্থাপিত ইটভাটা যথাক্রমে এসএমবি ও রুপালি ব্রিকস নামক ২টি ইটভাটার কিলন ভেঙে, পানি ঢেলে দিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।এছাড়াও উক্ত দুটি ইটভাটাকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

১২ ফেব্রুয়ারি বুধবার নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও চাটখিল উপজেলা প্রশাসন যৌথভাবে এক অভিযান পরিচালনা করে।চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হাসান সজীব, যৌথ বাহিনীর সদস্য ও চাটখিল উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসময় উপস্থিত থেকে সহায়তা করেন।

পরে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলার উপপরিচালক মিহির লাল সরদার জানান,অভিযান আরো বেগবান করে অবশিষ্ট অবৈধ ইটভাটাগুলোকে ভেঙে  গুড়িয়ে দেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম  

মুন্সীগঞ্জে বাসে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহত

আবু সাঈদ দেওয়ান সৌরভ:
মুন্সীগঞ্জের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডে বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় সাহাবির মিয়া (১৪) নামে বাসের হেলপার নিহত হয়েছে।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও ব্রীজের উপরে পাকিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত সাহাবির মিয়া লৌহজং উপজেলার পালগাওঁ পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।
নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, ৩ দিন আগে বাড়ি হতে বের হয় সাহাবির। সারদিন গাড়িতে হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি ।
ফায়ার সার্ভিসের তথ্য সুত্রে জানা যায়,  মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা গ্রহন করা হবে।
আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম  

বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলেন না প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে,মঙ্গলবার প্যারিসে এআই শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হ্যান্ডশেক প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গেছে। সম্মেলনের ফুটেজে এই দৃশ্য উঠে এসেছে।

আনাদোলু বলছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অন্যান্য নেতাদের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে আনন্দ এবং শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

মোদির হাত বাড়ানোর পরও তার সঙ্গে করমর্দন না করার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কেউ কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবেও ব্যাখ্যা করেছেন। আবার অন্যরা মনে করছেন, এটি অনিচ্ছাকৃতও হতে পারে। ফরাসি বা ভারত সরকার এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।এছাড়া চীনের উপ-প্রধানমন্ত্রী ঝাং গুওকিংও ছিলেন অতিথিদের মধ্যে। চীনের ডিপসিক গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে।ফলে আগামী দিনগুলোতে এই প্রতিযোগিতার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ অনেকগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও রয়েছে শঙ্কা।

আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম  

হেফাজতের ফটিকছড়ি উপজেলা কমিটি ঘোষণা করলেন, আমির মুহিবুল্লাহ্ বাবুনগর

মোঃ অলিউল্লাহ রহমানী: দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটি ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।১২ফেব্রুয়ারি ( বুধবার)  সকাল ১১টায় ফটিকছড়ির বাবুনগর মাদরাসার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফিঃ)। কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জোন জিম্মাদার মাওলানা মীর ইদরিস নদভি।
ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন— আমীর: মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র নায়েবে আমীর: মাওলানা ছলিম উল্লাহ ও মাওলানা জুনাইদ বিন জালাল, মহাসচিব: মাওলানা ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বাবুনগরী।১২৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, প্রধান উপদেষ্টা: মুফতি মাহমুদ হাসান ভূজপুরী এবং সংবাদ সম্মেলনে ফটিকছড়ির সকল কওমি মাদরাসার মুহতামিমদের এই কমিটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদ হাসান ভূজপুরী, মুফতি মাহমুদ শাহ, মুফতি রহিমুল্লাহ, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু তালেব, মাওলানা মাহমুদ শাহ, মাওলানা সালাহউদ্দীন দৌলতপুরী, মুফতি মুহাম্মদ, মাওলানা লোকমান, মাওলানা তারেকুল ইসলামসহ অনেকে।
আলোকিত প্রতিদিন/এপি

আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আয়নাঘর নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা; যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ ও গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।

১২ ফেব্রুয়ারি বুধবার প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন।

গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা।

আজ দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেওয়ালের ওপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি।  পোস্টের সঙ্গে আসিফ মাহমুদ সজীবের একটি ও আয়নাঘরের দুটি ছবিও জুড়ে দেন তিনি।

সুচিস্মিতা তিথি আরেক পোস্টে লেখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রঙ করা হয়।

এই পোস্টের সঙ্গেও নাহিদ ইসলামের একটি ছবি এবং আয়নাঘরের কিছু ছবি দেন তিনি।

আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম  

চিকিৎসকরা খালেদা জিয়াকে বাসায় গিয়ে দেখে এসেছেন: ডা.জাহিদ

আলোকিত প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, আপনারা জানেন বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাঝেমধ্যে যেসব পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বাসায় উনার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান এবং তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই দেশে ফিরবেন তিনি ।

আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম  

নীলফামারী সৈয়দপুরে অপারেশন ডেভিল হান্ট, আওয়ামীলীগ এর নেতা মনিরুজ্জামান গ্রেফতার

মোঃ মোস্তাকিম বিল্লাহ,নীলফামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা,হত্যা,গুলি, এবং নাশকতার অভিযোগে নীলফামারী সৈয়দপুর উপজেলার বোতলা গাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামীলীগ এর দুর্দান্ত নেতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুন কে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করছে সৈয়দপুর থানা পুলিশ।

 মঙ্গলবার ১১ই ফ্রেব্রুয়ারি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আলোকিত প্রতিদিন কে, পুলিশ জানায়, মনিরুজ্জামান জুন এবং তার বাহিনী জুলাই বিপ্লবে ২০২৪ সালে ৪আগষ্ট সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড়ে সোনাখুলি গ্রামের নুর ইসলাম কে গুলিবিদ্ধ করেন। এতেই নুর ইসলাম নিজেই বাঁদী হয়ে ৬ই সেপ্টেম্বর সৈয়দপুর থানায় ৬৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়,
মামলায় মনিরুজ্জামান জুন ২ নম্বর আসামি উল্লেখ থাকায় তাকে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় গ্রেফতার করা হয়েছে।
এবং তাকে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মো. মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীকে মিস্টার মানিকগঞ্জ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় জেলা সমন্বিত ভবনের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
উদ্বোধনী বক্তব্য জেলা প্রশাসক বলেন, দক্ষ জাতি গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে দক্ষ মানব সম্পদের রূপান্তরিত করতে তাদের শারীরিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীব্যাপী ব্যাপী বডি বিল্ডিং সমাদৃত। আমরাও চেষ্টা করছি সারা জেলায় তরুণদের ভেতর এই বার্তা পৌঁছে দিতে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা‌ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি